Thursday, May 26, 2016

পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে

পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন  সিন্ধুপারের পাখি তারা যা য়  যা য়  যায় চলে॥
   আলোছায়ার সুরে  অনেক কালের সে কোন্ দূরে
         ডাকে  আ য়  আ য়  আয় ব’লে॥
   যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি
   সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি।
আলোছায়ায় যেথা  অনেক দিনের সে কোন্ ব্যথা
     কাঁদে  হা য়  হা য়  হায় ব’লে॥

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.