Thursday, May 26, 2016

আজ তালের বনের করতালি কিসের তালে

আজ  তালের বনের করতালি  কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে    ওঠার কালে॥
    না-দেখা কোন্ বীণা বাজে  আকাশ-মাঝে,
    না-শোনা কোন্ রাগ রাগিণী  শূন্যে ঢালে॥
ওর  খুশির সাথে কোন্ খুশির আজ  মেলামেশা,
কোন্  বিশ্বমাতন গানের নেশায়  লাগল নেশা।
    তারায় কাঁপে রিনিঝিনি  যে কিঙ্কিণী
    তারি কাঁপন লাগল কি ওর  মুগ্ধ ভালে॥

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.