Thursday, May 26, 2016

নাই রস নাই দারুণ দাহনবেলা ।

নাই রস নাই, দারুণ দাহনবেলা।  
খেলো খেলো তব নীরব ভৈরব খেলা॥
    যদি   ঝ’রে পড়ে পড়ুক পাতা,   ম্লান হয়ে যাক মালা গাঁথা,
           থাক্ জনহীন পথে পথে   মরীচিকাজাল ফেলা॥
শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে   ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।
     প্রাণ যদি কর মরুসম   তবে তাই হোক— হে নির্মম,
         তুমি একা আর আমি একা,   কঠোর মিলনমেলা॥

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.