Thursday, May 26, 2016

দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে

দারুণ অগ্নিবাণে রে   হৃদয় তৃষায় হানে রে॥
    রজনী নিদ্রাহীন,   দীর্ঘ দগ্ধ দিন
         আরাম নাহি যে জানে রে॥
    শুষ্ক কাননশাখে   ক্লান্ত কপোত ডাকে
         করুণ কাতর গানে রে॥
ভয় নাহি, ভয় নাহি।  
গগনে রয়েছি চাহি।
    জানি ঝঞঝার বেশে   দিবে দেখা তুমি এসে
         একদা তাপিত প্রাণে রে॥

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.